jagonews24.com
Latest items from this RSS source.
তবুও লিগ হওয়ার ব্যাপারে আশাবাদী মিঠুন
এখন যদিও আগের সেই জৌলুস, আকর্ষণ, প্রতিদ্বন্দ্বিতা ও দর্শকপ্রিয়তা নেই বললেই চলে, তবুও ঢাকা প্রিমিয়ার লিগই দেশের ক্রিকেটের একমাত্র মানসম্মত ওয়ানডে বা ৫০ ওভারের আসর। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটে যত টুর্নামেন্টই থাকুক না কেন, এখনো সবচেয়ে বেশি প্রতিদ্বন্…
জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি
জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এজন্য সীমান্ত এলাকায় তল্লাশির পাশাপাশি মোবাইল টহল বৃদ্ধি করা হয়েছে। শনিবার (৭ মার্চ) ভারত সীমান্তবর্তী সাতক্ষীরার ভোমরা জিরো পয়েন্টে বিজিবির সাতক্ষীরা ৩৩ …
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা
চট্টগ্রামে অবস্থিত ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ২টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র রেজিস্ট্রার্ড ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, বন্দর, চট্টগ্রাম পদের বিবরণ…
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে বলে জানিয়েছে শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স ও টেকনোলজি। একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তাদের গণনা অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে…
জামিনে মুক্তি পেয়েই ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি
হবিগঞ্জে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েই মামলা তুলে নিতে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এমনকি মামলা তুলে না নিলে বাদীকেই উল্টো মামলায় ফাঁসিয়ে দোওয়ার হুমকিও দিচ্ছে বলে জানা গেছে। শনিবার (৭ মার্চ) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম…
দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই: প্রাণীসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই। আগামী এক মাসের চাহিদা মেটানোর মতো মজুত দেশে রয়েছে এবং পরে…
ই-রেজিস্ট্রেশন করলো ২১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান
দেশের ২১ হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে তথ্য হালনাগাদ (ই-রেজিস্ট্রেশন) সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানগুলো শিক্ষক প্রয়োজন হলে এখন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) শূন্যপদের তথ্য দিতে পারবে। শনিবার (৭ মার্চ) এনটিআরসিএ সূত্র …
সরকার-বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। কারণ দেশ গড়ে তোলার দায়িত্ব কারো একক নয়। সবার সম্মিলিত অংশগ্রহণ দরকার। আর সেটা যদি গণতান্ত্রিকভাবে করা সম্ভব হয় তাহলে বাংলাদেশের সামনে যতো চ্যালেঞ্জ আছ…
যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা ঝুঁকি তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের মত। যদিও হামলায় ইরানের স…
বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে
অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজধানীর কড়াইল বস্তি পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। শনিবার (৭ মার্চ) তিনি বস্তি এলাকায় সিএসএফ গ্লোবাল ও আলো ক্লিনিকের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বিশেষ…
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল
ময়মনসিংহের বিভিন্ন পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে সীমিত পরিমাণ জ্বালানি। ফলে একদিকে যানবাহন ও যাত্রীদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে অনেক পাম্পের কর্মকর্তা-কর্মচারী পছন্দের ব্যক্তিদের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করছে। এতে ক্ষুব…
ছোট ভাই-বোনেরা ঘুমাতে পারে না, সারাক্ষণ মাকে খোঁজে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের শিকার সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার বড় মেয়ে তাইয়েবা (১১) কান্না জড়িত কণ্ঠে বলে, ‘আমার মায়ের হত্যার বিচার চাই। আমরা তো এতিম হয়ে গেলাম। আমার মাকে যত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, খুনিদেরও তেমন শাস্তি দেওয়া হোক। আমার মায়ের নামে…
পাবনায় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় পুকুর সংস্কারে খনন কাজের সময় বেরিয়ে এলো একটি প্রাচীন বিষ্ণু মূর্তি। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে সরকারি মঠের পুকুর নামে পরিচিত ওই পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। জানা গেছে,…
ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে ফুল নিয়ে যাওয়ার পথে তিন নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীত সড়ক থেকে তাদের …
ভারতের জালে জাপানের ১১ গোল
নারী এশিয়ান কাপে বড় ব্যবধানের হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে ভারত। শনিবার অস্ট্রেলিয়ার পার্থে জাপানের মেয়েরা গুনে গুনে ১১ গোল দিয়েছেন ভারতের জালে। ১১-০ গোলের বিশাল জয়ে গ্রুপসেরা হওয়ার পথে এগিয়ে গেলো জাপান। ভারত প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরেছি…
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, জুলাইয়ে গুলিবিদ্ধ হওয়ার স্থানগুলোতে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সংরক্ষণ এবং শহীদ ও আহতদের সঠিক তালিকা প্রণয়ন করে তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেল। শনিবার (৭ মার্চ) বিকেলে ঢাক…
সাংবাদিকদের তথ্য দিতে হবে, না হলে সমাজ অন্ধকারে থাকবে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৭ মার্চ) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের অভিযোগের পর উপ…
চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবির সাবেক শিক্ষার্থীসহ আটক ২
রাজধানীর চানখাঁরপুল মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সও জব্দ করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল স…
বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ দ্রুত শেষ হলেও বিশ্বজুড়ে ভোক্তা ও ব্যবসায়ীরা আরও কয়েক সপ্তাহ বা মাস ধরে উচ্চ জ্বালানি দামের মুখোমুখি হতে হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো, সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত এবং জাহাজ চলাচলের ঝুঁকি বেড়ে যাওয়ায় এমন পর…
ফুটবল মাঠেও ছন্নছাড়া মোহামেডান
সপ্তাহ দুয়েক ধরে মোহামেডান ক্লাবে ঢুঁ মারলে চোখে পড়েছে দুই রকম দৃশ্য। কর্মকর্তাদের ব্যস্ততা নির্বাচন নিয়ে এবং ফুটবলাররা আন্দোলনে। বকেয়া বেতনের দাবিতে ফুটবলাররা অনুশীলন বর্জন করেছেন। দলের ঘানাইয়ান মিডফিল্ডার বার্নার্ড মরিসনের ক্লাব টেন্টে মাস্তানি। বেতনের দাবি…
খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম আপন ত্রিপুরা (২৮…
নগরবাসী এলেন সমস্যা নিয়ে, প্রশাসক দিলেন ফুল
নাগরিক সম্পৃক্ততা ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে পালিত হয়েছে ‘পাবলিক হেয়ারিং ডে’। শনিবার (৭ মার্চ) নগর ভবন মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই পাবলিক হেয়ারিং হয়। এই উদ্যোগের …
ঢাকায় পাকিস্তানের কোচিং স্টাফ, রোববার আসছেন ক্রিকেটাররা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় পাকিস্তান সিরিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। দেশটির গণমাধ্যমে সিরিজের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখিয়ে সংবাদও প্রকাশ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত শঙ্কা কেটে যাচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান দলের কোচিং স্টাফরা ঢাকায় চলে এসেছেন। আজ শনিবার দু…
নিয়োগ দেবে মেরী স্টোপস, কর্মস্থল ঢাকা
আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরী স্টোপস বাংলাদেশে ‘নার্স’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা পাস হতে হবে। শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: মেরী স্টোপ…